
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। আজ -১ জুলাই এগরা সারদা শশিভূষণ কলেজে ৬৪জন অতিথি ও পার্টটাইম অধ্যাপক অধ্যাপিকার স্থায়ী নিয়োগপত্র দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত রাজ্যজুড়ে যে ৮৫০০ জনকে স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছেন, সেই মতন এগরা কলেজ ৩৭ অতিথি এবং ২৬ পার্টটাইম অধ্যাপককে আজ নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্র তুলে দেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি বিধায়ক সমর দাস ও কলেজ অধ্যক্ষ ডঃ দীপক কুমার তামিল। ছিলেন আই কিউ এ সি ডঃ আলয় চাঁদ বিশ্বাস, টিচার্স কাউন্সিলের সম্পাদক ড:দীপক বিশাইসহ অধ্যাপক অধ্যাপিকা এবং উদয় পালসহ শিক্ষাকর্মীগণ।

