
গৌরীশঙ্কর ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি দৈনিক: ভারত স্বাধীনতার ৮০তম বর্ষে পদার্পণ করল শনিবার ১৫ আগষ্ট। এই দিনটি যথাযোগ্য মর্যাদায়, উৎসাহ-উদ্দীপনায় ও দেশাত্মবোধক ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ (মাধ্যমিক) এ পালিত হয়।প্রতিবছরের মতো এবারও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা , পরিচালন সমিতির কর্মকর্তাএবং অশিক্ষক কর্মচারীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর চেহারা নেয়। বিদ্যালয়ের 
মূল পর্বের অনুষ্ঠানে ছিলেন প্রধান অতিথি বিদ্যালয়ের সম্পাদক শক্তিপদ দাস, সভাপতি অমল রঞ্জন রায়, ট্রেজারার শ্রীকৃষ্ণ সুরাই প্রমুখ।পরবর্তী পর্যায়ে বিদ্যালয়ের সভাগৃহে রেক্টর ড: সুখেন্দু বিকাশ করের তত্ত্বাবধানে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করে। বিশেষ করে দশম শ্রেণীর ছাত্রীদের পরিবেশিত দেশাত্মবোধক নৃত্যটি সকলকে মুগ্ধ করে।সাংস্কৃতিক অনুষ্ঠানের পর প্রধান শিক্ষক এবং প্রধান অতিথি তাঁদের মূল্যবান বক্তব্য পেশ করেন। বক্তব্য রাখতে গিয়ে প্রধানশিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন -‘মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে”— এই স্বাধীনতা বহু বীর শহীদের রক্তের বিনিময়ে অর্জিত, একে রক্ষা করা প্রতিটি নাগরিকের পরম কর্তব্য। পাশাপাশি ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে তিনি বলেন আগামী প্রজন্মের দায়িত্ব ও দায়বদ্ধতা ঠিক কি হওয়া প্রয়োজন?এই বিষয়টিও প্রধানশিক্ষক বলিষ্ঠ তথ্যনিষ্ঠ বক্তব্যে তুলে ধরেন। বিদ্যালয়ের এই স্বাধীনতা দিবস উদযাপন সকলের মনে গভীর দেশপ্রেম ও জাতীয়তাবোধের চেতনা জাগ্রত করে। সকলের মধ্যে মিষ্টি বিতরণে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিদ্যালয়ের এই স্বাধীনতা দিবস উদযাপন সকলের মনে গভীর দেশপ্রেম ও জাতীয়তাবোধের চেতনা জাগ্রত করে।
