
গৌরীশঙ্কর ও রাজকুমার মহাপাত্র : আবেশভূমি দৈনিক: দেশের ৮০ তম স্বাধীনতা দিবসে এগরা মহকুমার কার্যালয়ে মহকুমা অ্যাডভোকেট ইউনিটের পক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও সেমিনার হয় শনিবার।পতাকা উত্তোলন করেন দুই বর্ষীয়ান আইনজীবী দেবাশীষ রায় ও অমল কুমার ওঝা। অমর শহীদদের জয়ধ্বনি ও বন্দেমাতরম সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রবীণ এ্যাডভোকেট দেবাশীষ রায়, বঙ্কিম ভট্টাচার্য, অমল ওঝা, আমির আলী এবং অমল রঞ্জন রায়দের ব্যাজ,উত্তরীয়, গোপাল ও উপহার সামগ্রী দিয়ে বিশেষভাবে সম্মানিত করার পাশাপাশি সকলকে গোলাপ দিয়ে বরণ করা হয়। এগরা মহকুমার ভগবানপুর ,পটাশপুর, এগরা থানা এলাকার ৫০-৬০ জন এডভোকেট এই অনুষ্ঠানে অংশ নেন। মহকুমা শাসকের সভাকক্ষে বীর শহীদদের স্মৃতি তর্পণ অনুষ্ঠানে ৮০ তম স্বাধীনতা দিবসে ২৬ বৎসর মহকুমা গঠনের পরও মহকুমা জুডিশিয়াল কোর্ট না হওয়ায় অ্যাডভোকেট বন্ধুগণ খুবই বিক্ষোভে ফেটে পড়েন। আগামী দিনে আন্দোলনের শক্তি বৃদ্ধি সহ মুখ্যমন্ত্রী দরবারে যাওয়ার কর্মসূচি নেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অমল রঞ্জন রায়। বক্তব্য রাখেন অমল ওঝা ,বঙ্কিম ভট্টাচার্য, দিব্যজ্যোতি মাইতি প্রমুখ। ছিলেন প্রদীপ দাস মহাপাত্র, কুহক মন্ডল ,রামতনু ঘাটা, অঙ্কুসোনা ঘাটা ,পার্থ রায় প্রমুখ। এদিনের কর্মসূচি সুসম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সংগঠনের সম্পাদক মিলন দাস ও এডভোকেট দিলীপ আচার্য। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।