গৌরীশঙ্কর মহাপাত্র, আবেশভূমি ডিজিট্যাল: কলিয়াচক বিক্রম কিশোর আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ে সংস্কৃত ভারতীর সহায়তায় দশ দিন ব্যাপী সম্ভাষণ শিবির ও সংস্কৃত সপ্তাহ মহোৎসবের সূচনা হয় ১৬ ই আগষ্ট ৷ মঙ্গলবার শেষ দিনে সরস্বতীদেবীর মূর্তিতে মাল্যদান ও মঙ্গলদীপ প্রজ্জ্বালনে সমাপন সমারোহের সূচনা হয় ৷ শিক্ষার্থীরা মঙ্গলাচরণ ও উদ্বোধনী সংগীত পরিবেশন করে। অতিথিদের স্বাগত জানান সঞ্চালক ও সংযোজক অধ্যাপক ড. নৃসিংহনাথ গুরু ৷ সমাপন সমারোহের তাৎপর্য নিয়ে আলোচনা করেন অধ্যাপক ড. অমরেন্দ্র কুমার মিশ্র ও অধ্যাপক ড. সংকর্ষণ পন্ডা। বক্তব্য রাখেন সম্ভাষণ শিবিরের সংস্কৃত ভারতীর প্রশিক্ষিকা বর্ণালী গুমট্যা। সংস্কৃত সপ্তাহের দশদিনের সারসংক্ষেপ উপস্থাপন করেন অধ্যাপক সাগর বেরা। সমাপন সমারোহ‌ দিবস নিয়ে কলেজ অধ্যক্ষ ব্রজেন্দ্র কুমার সিংহদেব শিক্ষার্থীদের একটি সঙ্কল্পের কথা স্মরণ করিয়ে বলেন- “সকল ছাত্র ছাত্রী মহাবিদ্যালয়ে যদি সংস্কৃত ভাষাতেই পরস্পরের সঙ্গে বার্তালাপ করেন তাহলেই সংস্কৃত ভাষার বিকাশ সম্ভব।” এই অনুষ্ঠান ‌ঘিরে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয় ৷‌ শেষে‌‌ শিবিরের ছাত্র ছাত্রীরা নৃত্য, গীত ও লঘু নাটক পরিবেশন করে। অনুষ্ঠান পরিচালনা‌‌ ও অংশগ্রহণে কলেজের শিক্ষার্থী অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষা কর্মী। অনুষ্ঠানের সঞ্চালনায় অধ্যাপক ড. সুরঞ্জন পাহাড়ি। সপ্তাহব্যাপী অনুষ্ঠান সুসম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান কলেজ অধ্যক্ষঅধ্যক্ষ ব্রজেন্দ্র কুমার সিংহদেব।শান্তি মন্ত্রে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *