গৌরীশঙ্কর ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি দৈনিক: এগরা মহাকুমার‌ প্রবেশ পথে কাঁথি এগরা জাতীয় সড়কের ধারে “আয়ুষ্মান ভারত” প্রকল্পের মান্যতা প্রাপ্ত হসপিটাল এগরা ওএসজি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক‌ সেন্টার। সারা রাজ্যে আজ পালিত হয় আয়ুষ্মান দিবস। সেই ধারাকে মান্যতা দিয়ে রবিবার এই বেসরকারি হসপিটালে এই পরিষেবার মঙ্গলদ্বীপ জ্বেলে ‌এর আনুষ্ঠানিক সূচনা করেন এগরা পৌরসভার পৌর পিতা স্বপন কুমার নায়ক। পর্দা সরিয়ে এই পরিষেবার ফলক উদ্বোধন করেন প্রাক্তন

    বিধায়ক বনশ্রী মাইতি। উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট প্রাক্তন গ্রাম প্রধান সুকুমার রায়। সুপ্রিম কোর্টের আইনজীবী শংকরনারায়ণ সিনহা। ছিলেন এক ঝাঁক প্রখ্যাত ডাক্তার। গ্যাস্ট্রো ও অনকোলজি সার্জেন্ট হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর স্বরূপ ঘাটা ডা সুদীপ্ত আসে ,ডা রামানুজ ঘোষ, ডা দেবরাজ সামন্ত, ইউরো সার্জেন্ট ডা নারায়ণ চন্দ্র বেহারা, ডা সৌরভ চক্রবর্তী, ডা চন্দ্রশেখর পাত্র ,ডা রাহুল রায়, অর্থোপেডিক্যাল সার্জেন্ট ‌ ডা পেট বাহাদুর সিং, ডা অয়নাক্ষ মল্লিক, ডা সালমান খান, ডা শুভম পন্ডিত, গাইনোলজিক্যাল সার্জেন্ট ডা শুভম গিরি, জেনারেল মেডিসিনের ডা মধুসূদন মাইতি, গ্যাস্ট্রো মেডিসিনের ডা কৌশিক চ্যাটার্জী, ক্লিনিক্যাল অনকোলজিস্ট ডা অর্ণব রায়,নিউরোলজিস্ট ডা জয়দেব বিশ্বাস, মেডিকেল অনকোলজি স্ট ডা এস পড়াই প্রমুখ। একই ছাতার তলায় মেডিসিন, সার্জিক্যাল ,গাইনি, অর্থপেডিক্যাল, পেডিয়াটিক, প্লাস্টিক সার্জারি, ডায়ালিসিস, অয়েল ইকুইপ্ট আই সি ইউ, ২৪ ঘন্টা সাত দিন আরএম ও, এক্স-রে, নাইন্টি সিক্স স্লাইস সিটি স্ক্যান সহ আধুনিক ডায়াগনস্টিক পরিষেবা।
      সমস্ত ধরনের চিকিৎসা যে আয়ুষ্মান ভারতে করা যাবে সে বিষয়ে বিস্তৃত আলোচনা করেন সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর প্রখ্যাত গ্যাস্ট্রো ও অঙ্কোসার্জেন্ট ডাক্তার স্বরূপ ঘাটা। এই হাসপাতল এ গ্রেডের স্বাস্থ্য সাথী পরিষেবা মান্যতাপ্রাপ্ত হাসপাতাল ছিল। আজ থেকে আয়ুষ্মান ভারতের অধীন এলাকার মানুষেরা এই পরিষেবা পেতে শুরু করবেন। পৌর প্রধান তার বক্তব্যে গ্রামীণ এলাকার প্রখ্যাত শল্য চিকিৎসক ডা বাদল অশ্রু ঘাটা নিজের চেষ্টা এবং নিষ্ঠার সঙ্গে চিকিৎসা পরিষেবার দিয়ে সকলের মনে স্থান করে নিয়েছেন। পাশাপাশি এগরা শহরে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার গুনে তিনি কার্যত এগরা কে একটি মেডিকেল হাবে পরিণত করার কারিগর হিসেবে ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই প্রতিষ্ঠানের শ্রী বৃদ্ধিতে তিনি সর্বতোভাবে বাসে থেকে সহযোগিতার আশ্বাস দেন। দুর্যোগ উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত থেকে সর্বতো সহযোগিতার জন্য সংস্থার পক্ষে ধন্যবাদ জানান অনুষ্ঠানের সঞ্চালনাখ এগরা ওএসজি হাসপাতালের কর্ণধার প্রখ্যাত শল্য চিকিৎসক ডা বাদল অশ্রু ঘাটা।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *