
গৌরীশংকর ও রাজকুমার মহাপাত্র: আবেশভূমি (দৈনিক): যোগোদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষণ বিভাগের আয়োজনে প্রথম বর্ষের শিক্ষার্থীরা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনার আয়োজন করে শুক্রবার।মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড: প্রদীপ্ত কুমার মিশ্র প্রদীপ প্রজ্জ্বলনে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তিনি তাঁর বক্তব্যে ছাত্র ছাত্রীদের নতুন জীবনে প্রবেশের জন্য উপদেশ দেন। বিভাগীয় প্রধান ড: আশীষ ঘোষ , বর্ষীয়ান অধ্যাপক ড: শেখ মনিরুল ইসলাম, ড: অমিত কুমার মাইতি, এছাড়া ছিলেন কথিকা খাটুয়া,তন্ময় বেরা, ড: পাপু রানী শাসমল,নবগোপাল সামন্ত, তারাকনাথ ভূঁইয়া, গোপাল বাগ, প্রবাল মাইতি প্রমুখ।ছাত্র ছাত্রীরা উদ্বোধনী সংগীত, নৃত্য আবৃত্তি র মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি মনোরম করে তোলে। বিভাগের অধ্যাপিকা সমীক্ষা ঘোষ শিক্ষার্থীদের নিয়ে সমবেত ভাবে সমাপ্তি সঙ্গীত পরিবেশন করে।
