গৌরীশংকর ও রাজকুমার মহাপাত্র, আবেশভূমি দৈনিক:ভগবানপুর বিধানসভার পটাশপুর-২ ব্লকের আড়গোয়াল অঞ্চলের জব্দা বিদ্যাসাগর বিদ্যাপীঠ বিদ্যালয় পরিদর্শনে এবং তৎসঙ্গে “হর ঘর তিরঙ্গা” কর্মসূচীতে শুক্রবার উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী স্থানীয় বিধায়ক শান্তনু প্রামাণিক। উপস্থিত ছিলেন

    পটাশপুর-২ বিডিও চিরঞ্জিত রায়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সদানন্দ মন্ডল,বিশিষ্ট সমাজসেবী সত্যজিৎ নন্দ গোস্বামী,সৌরভ মহাপাত্র,তাপস দাস অধিকারী,রামপদ বর্মন,শিপ্রা দোলাই, অসীম দাস,শংকর হাজরা, সূর্যকান্ত দোলাই,মন্দিরা পাল প্রমুখ। বিদ্যালয় প্রাঙ্গনে
      ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদানে শ্রদ্ধা জ্ঞাপন শেষে মন্ত্রী মহোদয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে বিদ্যালয়ের পরিকাঠামো ও বিদ‍্যালয় পরিবেশ নিয়ে বিষদ শোনেন এবং বিদ্যালয়
        পরিকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
        “হর ঘর তিরঙ্গা” কর্মসূচী উপলক্ষ্যে মন্ত্রী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে ভারতবর্ষের জাতীয় পতাকা তুলে দিয়ে দেশ ও জাতির মর্যাদা রক্ষায় শিক্ষার্থীদের যত্নশীল হওয়ার পরামর্শ দেন।

          Share
          Posted in: MLA

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *