গৌরীশংকর মহাপাত্র আবেশভূমি,১৭মে:রামনগর কলেজের ফিজিক্সের কৃতি অধ্যাপক ড বিনয়ভূষণ দাসের স্মৃতিচারণ সভা হয় রবিবার। এদিন দুপুরে কাঁথি দীঘা বাইপাসে সিঞ্জিনী লজে পরিবারের পক্ষে এই স্মৃতিচারণ সভার আয়োজন করে। বক্তব্যে প্রয়াত অধ্যাপকের কলেজ সহকর্মী প্রখ্যাত গণিতের অধ্যাপক দ্বিজেন সাঁই বলেন- প্রত্যন্ত গ্ৰামীণ এলাকার অল্প পরিসরের দেপাল কলেজ বর্তমান রামনগর কলেজে রূপান্তরিত হওয়ার প্রেক্ষাপটে যে কয়েকজন অধ্যাপকের অবদান রয়েছে তার মধ্যে বিনয় বাবু অন্যতম। টিচার্স কাউন্সিলে তার যুক্তি দীপ্ত বক্তব্য আমরা সহকর্মী বিধায় কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। ধীর ও শান্ত স্বভাবের এই মানুষটিকে বাইরে থেকে কোনভাবেই বোঝা যেত না। ব্রিটিশ ভারতের ময়মনসিংহ থেকে বর্তমান ভারতে এসে পঠন পাঠান,যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানের এম ফিল এ প্রথম স্থান দখল , প্রথম জীবনে মনীন্দ্রনাথ কলেজ হয়ে রামনগর কলেজে আসা,কাঁথি কৃষ্টি সংসদ ও সাইন্সএকাডেমীরত বহু প্রতিষ্ঠানের জন্ম লগ্ন থেকে যুক্ত থেকে নীরবে গঠনমূলক কাজ করে গেছেন বলে স্মৃতি চারণ সভায় তুলে ধরেন। স্বরচিত সংস্কৃত
কবিতায় প্রিয় সহকর্মীকে স্মরণ করেন রামনগর কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপক নরনারায়ণ দাসবরাবর বাম মতাআদর্শে বিশ্বাসী অকালে ঝরে যাওয়া বিনয়বাবু যুক্তিনিষ্ঠ ভাবে তার আত্মপক্ষ সমর্থনের প্রশংসনীয় কৌশলউপস্থাপন করে বক্তব্য রাখেন কৃষ্টি সংসদের অন্যতম সদস্য সমবায়ী বিবেকানন্দ পয়ড়্যা।বিজ্ঞান একাডেমিতে তার প্রখর বুদ্ধিমত্তাসহ জ্ঞানদীপ্ত পরামর্শের কথা তুলে ধরেন কাঁথি কলেজের পদার্থ বিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ প্রদীপ্ত কুমার পঞ্চধ‍্যায়ী ও শিক্ষক দীপঙ্কর সাউ।পরিচালন কমিটিতে থাকা কালে তাঁর গঠনমূলক প্রশংসনীয় দিক তুলে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন কৃষ্টি সংসদের প্রাক্তন সম্পাদক বরুন কুমার জানা।পারিবারিক আত্মীয়তার সুবাদে কাছ থেকে দেখা বিনয় বাবুর অনেক অজানা তথ্য তুলে স্মৃতিচারণ করেন তার বৈবাহিক(মেয়ের শ্বশুর) তপন কুমার সাহা। বড় অসময়ে চলে যাওয়া বিনয় বাবুকে বিভিন্ন সময়ে কিভাবে কাজ থেকে দেখেছেন তা স্মৃতিচারণ করেন নশতিপর শিক্ষক ও প্রাবন্ধিক পরিতোষ পরিয়ারী।সূচনা সংগীতে মিনতি মাইতি, সমাপ্তি সঙ্গীতে স্নিগ্ধা মহাপাত্র মাইতি সহ সঙ্গীতে শ্রদ্ধা জ্ঞাপন করেন কৃষ্টি সংসদের অন্যতম সদস্যা শম্পা মাইতি।সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় কৃষ্টি-সংসদের সদস্য হেঁড়িয়া শিবপ্রসাদ হাইস্কুলের বাংলা ভাষা শিক্ষক রাজর্ষি পট্টনায়ক।প্রীতিভোজে এই ভাবগম্ভীর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান শেষে পরিবারের পক্ষে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান বিনয় বাবুর সহধর্মিনী সুপ্রিয়া দাস, দুই কৃতি কন্যা ডাঃ কোয়েল দাস, পায়েল দাস সাহা ও জামাতা অতনু সাহা।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *