গৌরীশংকর মহাপাত্র, দৈনিক আবেশভূমি,১৫ মে:কাঁথির দ‍্যা অক্সফোর্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড স্টাডিজ সেন্টারের পক্ষে পূর্ব মেদিনীপুর জেলা গৃহ শিক্ষক সংগঠনের খ‍্যাতিমান গৃহ শিক্ষকদের সম্বর্ধনার আয়োজন করে শুক্রবার। আয়োজক সংস্থা দ‍্যা অক্সফোর্ড এর কর্ণধার দীপঙ্কর দাস তার বক্তব্যে জানান- উৎকল ইউনিভার্সিটি ও নর্থ উড়িষ্যা ইউনিভার্সিটির অধীন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড স্টাডিজ দি নিউটাউন কলেজ অফ ম্যানেজমেন্ট এর অধীন ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন( বিসিএস), ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট( বি বি এইচ) ব্যাচেলার অফ টুরিজুম এন্ড ট্রাভেল ম্যানেজমেন্ট(বিটিটিএম), পার্সোনাল ম্যানেজমেন্ট এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন(এম এ পি এম আই আর), এলএলবি, মাস্টার অফ ফিনান্স এন্ড কন্ট্রোল(এমএফসি) প্রভৃতি কোর্সের চলতি শিক্ষাবর্ষের ভর্তি শুরু হয়েছে। আগামী দিনে এখানে এ আই, ম্যাচিং লার্নিং এন্ড ডাটা সায়েন্সের পঠন পাঠন শুরু হবে।এই অনুষ্ঠানে কাঁথি ও এগরা মহকুমার বহু গৃহ শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অবিভক্ত মহকুমা
কাঁথি এগরার প্রায় ৫০ জন প্রতিষ্ঠিত গৃহ শিক্ষককে উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করা হয়।সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক দীপু খান, সহ-সম্পাদক তপন ঘোষ, জেলা নেতৃত্ব বিপ্লব মান্না ও সুখেন্দু মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন এগরা মহকুমা ইউনিটের নেতৃত্ব পিন্টু প্রধান ও সৌমেন মিশ্র, কাঁথি পৌরসভা ইউনিটের দিলীপ দাস, ভগবানপুর ইউনিটের বুদ্ধদেব জানা প্রমুখ তাদের পক্ষে বিভিন্ন সুযোগ সুবিধা ও প্রতিবন্ধকতা অবহিত করে শাসকদলের দৃষ্টি আকর্ষণ করেন।সভা শেষে সকলকে ধন্যবাদ জানান আয়োজক সংস্থার কর্ণধার দীপঙ্কর দাস।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *