
দৈনিক আবেশভূমি ডেস্ক :খেজুুুরী:পূূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের খেজুরী -১এর কামারদা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পারিযায়ী শ্রমিকদের কিংবা অন্যরাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফিরিয়ে আনার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এই আলোচনায় অঞ্চলেরৎ ৩টি স্বাস্থ্য কেন্দ্রের১৬জন আশাকর্মী, জনপ্রতিনিধী সহ ৬টি ক্লাবের কর্মকর্তাদের নিয়ে বিশেষ আলোচনা সভা হয়। স্থিরহয় সমীক্ষা চালিয়ে এবং তথ্য যোগাড় করে তালিকা প্রস্তুত করে যথাযথ রেজিস্ট্রেশনের মাধ্যমে দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা।

সভায় স্থির হয় পরিযায়ী শ্রমিকরা ফিরলে তাদের গ্রামে ঢুকতে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না ,অবস্থা দেখে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা গ্রাম পঞ্চায়েত নেবে। কারো শরীরে করোনা লক্ষণ দেখা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পঞ্চায়েত। সভাপতিত্ব করেন পঞ্চায়েতের উপ প্রধান বিশ্বনাথ মালি, ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল পাত্র বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুধাংশু মন্ডল সহ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্যগণ।
