
নিজস্ব সংবাদদাতা:হলদিয়া:পূর্ব মেদিনীপুরঃ ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পরিদর্শন করার জন্য পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ও সুতাহাটায় আসার পথে রবিবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে শ্রীকৃষ্ণপুর এলাকায় আটকে দেয় নন্দকুমার থানার বিশাল পুলিশ বাহিনী।

আর তারই প্রতিবাদে এদিন হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের মহিষাদল বাসস্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির দলীয় কর্মীরা।এই ঘটনার পর মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পথ অবরোধ তোলে পাশাপাশি যানচলাচল স্বাভাবিক করে।
