
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর : ২৯শে মে শুক্রবার এগরা -২এর বিবেকানন্দ পঞ্চায়েত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০হাজার টাকা দান করেন। এদিন বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান রাজ নারায়ন মান্না ও উপ প্রধান পম্পা খাটুয়া বিধায়ক সমরেশ দাসের উপস্থিতিতে বি ডি ও রাণী ভট্টাচার্যের হাতে ৩০ হাজার টাকার চেক তুলে দেন। বি ডি ও চেক গ্ৰহন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং পঞ্চায়েতের এমন মহতী উদ্যোগের প্রসংশা করে প্রধান উপ প্রধানকে ধন্যবাদ জানান। প্রধান সংবাদ মাধ্যমকে জানান মানুষের পাশে থেকে করোনা ও আমফান ঝড়ে দুর্গতদের জন্য একাধিক বার সহযোগিতা ক্যাম্প করেছে পঞ্চায়েত। বাংলার জননেত্রী প্রথম থেকে করোনা প্রতিরোধ করছেন। তিনি ত্রাণ তহবিলে গঠন করে সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন তার আহ্বানে সাড়া দিয়ে আমাদের পঞ্চায়েত সাধ্যমত সহযোগিতা করতে এমন উদ্যোগ।
