গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর:আজ ৩১মে রবিবার টিকাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাবের পরিচালনায় করোনা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুস্থ অসহায় পরিবারগুলির হাতে সহায়তা সামগ্ৰী তুলে দেওয়া হয়। প্রায় ৪০০ পরিবারের হাতে তেল, মশলা পাতি, আলু, চাল, ডিম, সবজী সহ নানা খাদ্য দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হয়। আজকে ছিল ক্লাবের সপ্তম পর্বের কর্মসূচী, ইতিমধ্যে ষষ্ঠ পর্বের কর্মসূচী শেষ হয়েছে।

    আজ উপস্থিত ছিলেন পটাশপুর থানার এস আই মৃনাল মাইতি, শ্রীরামপুর পঞ্চায়েতের প্রধান গৌতম জানা, উপ প্রধান ডা :দীলিপ রায়, ক্লাব সম্পাদক রিন্টু বেরা, ক্লাব সভাপতি সত্যেশ্বর নন্দী, উৎসব কমিটির সভাপতি তথা টিকরাপাড়া অম্বিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজীব পন্ডা, সম্পাদক বিশিষ্ঠ শিক্ষক রতন কুমার সাহু, ক্লাবের উপদেষ্টা স্বপন রায় প্রমুখ।এই সঙ্গে উপস্থিত ছিলেন ক্লাবের সমস্ত সদস্য সদস্যবৃন্দ।লকডাউন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ৭ম দিনে ৪০০০মানুষের সেবা কর্মসূচীতে অংশগ্রহণ কারী উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাবের মুখ‍্য উপদেষ্টা সমাজসেবী মানস রায়।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *