দৈনিক আবেশভূমি ডেস্ক এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর: আজ ৪ঠা জুন বৃহস্পতিবার সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের ডাকে সমগ্র দেশ জুড়ে বিক্ষোভ, ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান হয়। গোটা রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা ব্যাপী অঞ্চল ও ব্লক পর্যায়ে কর্মসূচী রূপায়িত হয়। দেশপ্রাণ, কাঁথি-১ ও কাঁথি-৩ ব্লকের ২৪ টি অঞ্চল ও তিনটি ব্লকে কর্মসূচী রূপায়িত হয়। দাবীসমূহের অন্যতম বুথে বুথে এম জি নারেগাতে কাজ চালু করা, নারেগাতে ১০০ দিনের পরিবর্তে ২০০ দিনের কাজ ও দৈনিক ৩৫০ টাকা মজুরি, অায়কর প্রদান কারী ছাড়া সমস্ত কর্মহীন শ্রমজীবী ও নিম্নবিত্ত পরিবারকে মাসে নগদ ৭৫০০ টাকা ও মাসে মাথাপিছু ১৫ কেজি চাল সহ খাদ্য সামগ্রী প্রদান, পরিযায়ী শ্রমিকদের পরীক্ষা করে বাড়ী ফেরানো, অামফান ক্ষতিগ্রস্থ দের ক্ষতিপূরণ ও ত্রাণ বন্টনের ক্ষেত্রে দলবাজি বন্ধ করা, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা, রাস্তাঘাটের মেরামতি, জমা জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ প্রভৃতি।

    দেশপ্রাণ ব্লকের কর্মসূচী’তে নেতৃত্ব দেন ক্ষেতমজুর ইউনিয়ন নেতা মামুদ হোসেন, সলিল বরণ মান্না, সেক নুরুল অালি, সুতনু মাইতি, অাশীষ গিরি, সঞ্জিত দাস, তাপস মিশ্র, শক্তিপদ পণ্ডা, মানিক গারু, ইউনুস উদ্দিন, গৌতম প্রধান, পৃথ্বীরাজ শীট, সফিউল অালি, প্রবীর বেরা প্রমুখ।
      কাঁথি-১ব্লকের কর্মসূচি তে নেতৃত্ব দেন হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি, তাপস অধিকারী, বাসুদেব রাউল, নন্দন রাউত, প্রমুখ।

      কাঁথি-৩ এ কর্মসূচি তে নেতৃত্ব দেন কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, রাজনারায়ণ দাস, খাজা অাবুল অালি, অনন্ত পণ্ডা,প্রতাপ দাস প্রমুখ। নেতৃত্বগণ বলেন করোনা পেটের ভাত কেড়েছে, অামফান নিয়েছে মাথার উপরে ছাদ। বিপন্ন মানুষদের স্বার্থে ক্ষেতমজুর ইউনিয়ন সংগ্রাম দীর্ঘ স্থায়ী হবে।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *