দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: আজ ৪ জুন বৃহস্পতিবার রাজ্যের প্ররিবহন, সেচ ও জলপথ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারীর আর্থিক সহযোগিতায় ৪৫ নং জেলাপরিষদ সদস্যের এলাকাধীন দারিয়াপুর অঞ্চলের গোপালচক, হাজরাকোলা, কাজীচক, চৈতন্যপুর, চাঁপাতলা,বড় সুবর্ণনগর-এ আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রিপল বিতরণ করা হয়।

    উপস্থিত ছিলেন স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা জেলাপরিষদের অধ্যক্ষ ও চালতি নগেন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সন্দীপ কুমার বেরা, স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান বলাইলাল পয়ড়্যা, অঞ্চল সভাপতি দীপক গিরি, সদস্য রাজকুমার শীট, কেশব পাহাড়ী প্রমুখ।
      পরে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে জেলা পরিষদের অধ‍্যক্ষ জানান আমফান পরবর্তী পুনর্গঠনে মন্ত্রী জেলা পরিষদ সদস্যদের ২০০০ত্রিপল দিয়েছেন। ফলে প্রতি পঞ্চায়েত ৫০০করে এবং প্রতি সংসদে ২৫টি বিপন্ন পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। আজ ৬টি সংসদে ১৫০ পরিবারকে দেওয়া হয়েছে আগামী কালও ঐ পঞ্চায়েতে বিতরণ করা হবে।
        সামাজিক দূরত্ব বজায় রেখে আজ এই বিতরণ করা হয়।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *