দৈনিক আবেশভূমি ডেক্স:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর:আজ কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী ভগবানপুর- ২ এর গড়বাড়ী ১ ও ২ পঞ্চায়েতে ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্ৰস্ত এলাকা পরিদর্শন করেন এবং খাদ্যসামগ্ৰী ও ত্রিপল ক্ষতিগ্ৰস্ত পরিবার গুলোর হাতে তুলেদেন । রাজ্যে তৃনমূল সরকারের উপর ক্ষোভ উগরে দিয়ে বলেন যে,গত ২০ মে পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়ে। মমতা ব্যানার্জী এবং ক্ষমতাসীন তৃণমূল সরকারের প্রস্তুতির অভাব, অপদার্থতা ও গাফিলতির কারণে বাংলা, বিশেষ করে পূর্ব মেদিনীপুরে ব্যাপকভারে ক্ষতিগ্রস্ত, মানুষ সর্বসান্ত। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের দেখানো পথে পশ্চিমবঙ্গ বিজেপি মানুষের কল্যাণে ব্রতী। পশ্চিমবঙ্গকে এই সঙ্কট কাটিয়ে পুনর্গঠন করতে বিজেপি শুরু করেছে – ‘বাংলার নবনির্মাণ’ অভিযান। সুখে-দুঃখে, আপদে-বিপদে কাঁথি জেলা বিজেপি আছে মানুষের সঙ্গে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *