দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর:রক্তদান মানে জীবন দান। রক্তের সংকট যাতে না হয় তার জন্য জেলার প্রশাসনিক স্তরে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানগুলি রক্তদান শিবিরের আয়োজন করে চলেছে। সেই মত রবিবার পূর্ব মেদিনীপুর জেলা “দক্ষিণ খাড় স্টার ক্লাব” এর উদ্যোগে আয়োজিত হল একটি রক্তদান শিবির ।এই শিবিরে ৭মহিলা’সহ ৫০ জন রক্তদান করেন।
এই রক্ত সংগ্রহ করেন এগরা সুপার স্পেস্যালিটির ব্লাড ব্যাংক। এদিন আরও অনেকে রক্ত দিতে চাইলেও ৫০ জনের বেশি নেওয়া সম্ভব হয়নি। ক্লাবের কর্ণধার গোপাল আচার্য । লকডাউনে সংকটে পড়া এমন দুঃস্থ গরিবদের চারজনকে খাদ্য সামগ্রী বিতরণ করে।
এদিন ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের হাতে ত্রিপল ও ৫০ জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।এই পর্বে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি শুভাশিস নন্দ, সম্পাদক মোহন মুনিয়ান প্রমুখ। সামাজিক দূরত্ব বজায় রেখে এই কাজ সুসম্পন্ন করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব কর্ণধার গোপাল আচার্য।