
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর: সি আই টি ইউ ও ফেডারেশন সমূহ সহ ১২ই জুলাই কমিটির সম্মিলিত অাহ্বানে কাঁথি শহরে পোস্ট অফিস মোড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ণবৈষম্য নীতি,ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার, শুধুমাত্র কৃষাঙ্গ হওয়ার অপরাধে জর্জ ফ্লয়েডের নির্মম হত্যাকাণ্ডের বিক্ষোভ কর্মসূচি পালিত হয় ৮ই জুন সোমবার। দেশজুড়ে বিভাজনের রাজনীতি ও করোনা ও অামফান মোকাবিলায় সরকারি ব্যর্থতার বিরুদ্ধেও বিক্ষোভ দেখান হয়। নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা হরপ্রসাদ ত্রিপাঠী,মামুদ হোসেন,কানাই মুখার্জী, জয়দেব পণ্ডা, প্রনব পণ্ডা, এঅাইটিইউসি নেতা উত্তম প্রধান, স্বপন পণ্ডা, মানিক লাল জানা, অমিত মান্না, অজিত পয়ড়্যা, ইউটিইউসি’র সেক হোসেন অালি, এবিটিএ’র সৌমিত্র সাহু,এবিপিটিএ’র কৃষ্ণেন্দু বারিক, ব্যাঙ্ক কর্মচারী সংগঠনের কমল তোলা,কো-অর্ডিনেশনের অনল দাস,পেনসনার্স ইউনিয়নের সোমনাথ মাল,শম্ভুনাথ দাস প্রমুখ।
মারিশদা য় নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, খাজা অাবুল অালি, অশোক পণ্ডা, রাজনারায়ণ দাস, অনন্ত পণ্ডা প্রমুখ নেতৃবৃন্দ। বক্তব্যে নেতৃত্ব থেকে বলেন মার্কিন সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে সহ জনবিরেধী সরকারি নীতির প্রতিবাদে সম্মিলিত অান্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে।
