দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর: ১৩ই জুন শনিবার এগরা বিধানসভার অন্তর্গত বাসুদেবপুর পঞ্চায়েতের বাসুদেবপুরে কয়েকটি পরিবার তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে।শনিবার সন্ধ্যায় কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তীর হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে পদ্মফুল শিবিরে যোগ দেয়।

    এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি রাধাগোবিন্দ দাস,সাংসদ প্রতিনিধি আশীষ নন্দ,যুব মোর্চার অবজারভার কৌশিক মণ্ডল প্রমুখ। মন্ডল সভাপতি জানান ২৯৩ ও ২৯৪ বুথ কেন্দ্রের উৎপল দাস,উত্তম ভূঞ‍্যা, সঞ্জু বারিক, পিকু ঘোড়াই, তরুণ ঘোড়াই, বরুণ ঘোড়াই, অরুন ঘোড়াই প্রমুখ প্রায় ২৫ জন যোগদান করেন। এরা সবাই তৃণমূল কংগ্রেসের সমর্থক। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে জেলা পরিষদ সদস্য পার্থসারথী দাসকে জানতে চাইলে তিনি জানান ওরা বিজেপি করে, পঞ্চায়েতে ওদের পরিবার থেকে প্রার্থী হয়েছিল। বিজেপির দলীয় কার্যালয়ের পাশাপাশি ওদের বাড়ি। একই কথা জানান বাসুদেবপুর পঞ্চায়েতের উপ প্রধান পীয়ুষ চক্রবর্তী।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *