গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। ২০শে জুন শনিবারএগরা -২ এর মঞ্জুশ্রী পঞ্চায়েতের ফারকপাড়ায় সেক সৈজুদ্দিন (২৬) আম্ফান ঝড়ের দিনে পরিবার সহ কুঁড়েঘর থেকে আশ্রয়ের খোঁজে বেরিয়ে ঝড়ে আছাড়ে মারা যায়। বরাত জোরে বেঁচে যায় ৬ বৎসর ও ৬ মাসের ২ টি মেয়েসহ স্ত্রী জাহেরা বিবি(২২)। দূর্ভাগ্য বসত সরকারী তালিকাভূক্ত না হওয়া ত্রানে বঞ্চিত হয় এই পরিবার। সি পি আই (এম) এর দোবাঁধী শাখার কৃষক সভা পাশে দাঁড়িয়ে সাধ্যমত ত্রাণ দেয়।

    আজ ২০শে জুন সি আই টি ইউ পশ্চিম বঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে মৃতের মায়ের উপস্থিতিতে তার স্ত্রী জাহেরা বেওয়ার হাতে ১৫০০০ টাকা  ও ত্রান সামগ্ৰী তুলে দেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক সুব্রত পন্ডা। উপস্থিত ছিলেন জেলা নেতা কালিপদ মহাপাত্র,কেনারাম সাউ ,কৃষ্ণপদ মাইতি প্রমুখ।সি পি আই (এম) বালিঘাই এরিয়া কমিটি থেকে ত্রাণ তুলে দেন সুদীপ্ত মাইতি,তুহিনা বেগম,মানস আচার্য্য, নাসের বেগ ,শক্তিপদ পণ্ডা,পুরঞ্জন দাস প্রমুখ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *