গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।                                                  জেলা বনদপ্তর ও জেলা পরিষদ আয়োজিত সপ্তাহব্যাপী বনমহোৎসবের চতুর্থ দিন শুক্রবার পটাশপুর ১ ও ২এ দুটি অনুষ্ঠানে ৪হাজার বৃক্ষরোপণ হয়। বিকেলে সাউথ খন্ড পঞ্চায়েতের উদ্যোগে পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বৈকালিক অনুষ্ঠানের উদ্বোধন করেন সভাধিপতি দেবব্রত দাস।

    ছিলেন বিধায়ক অধ্যাপক জ্যোতির্ময় কর, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ, সাউথ খন্ড পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগ, বনা আধিকারিক বলরাম পাঁজা, এগরা বনবিভাগের প্রবীর সেন ,পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ গৌর হরি মন্ডল প্রমুখ। এদিন উপস্থিত বিডিও মধুমালা নন্দী এবং জয়েন্ট বিডিওকে জেলা বনমহোৎসব কমিটির পক্ষ থেকে স্মারক দিয়ে সম্মানিত করা হয়।

      পঞ্চায়েত সমিতির পক্ষে ভি আর পি দের স্বাস্থ্য কিট প্রদান করা হয়। উপস্থিত জেলা বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণাল কান্তি দাস জানান দুটি ব্লকে এ দিন ৪ হাজার চারা রোপন করা হয়।আম্ফান ঝড়ে ব্যাপক গাছের ব‍্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে,পরিবেশের ভারসাম্য রাখতে জেলাজুড়ে ২৫ লক্ষ বৃক্ষরোপনের পরিকল্পনা জেলা পরিষদের। আগামী দিনে ক্লাব, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং রক্তদান শিবির গুলিতে তাদের চাহিদা মত চারা দিয়ে এলাকার সবুজায়নে জেলা পরিষদ উদ্যোগী হবে। এ দিন পটাশপুর-১পঞ্চায়েত সমিতির উদ্যোগে অরণ্য সপ্তাহ পালিত হয় ।সেখানে মৃনাল বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন সভাধিপতি দেবব্রত দাস, বিডিও সুভাষ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা, সহ সভাপতি তাপস মাজী, কর্মাধ্যক্ষ পীযূষ পন্ডা, মুক্তি বেরা, আহাদ আলী, শিশির জানা প্রমুখ।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *