
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।। ভগবানপুর-১ব্লক কংগ্রেস সভাপতি গোষ্ঠবিহারী দাস দলত্যাগ করে অন্যদলে যোগ দেওয়ার পর আজ ১৬ই আগষ্ট রবিবার বাজকুলে বিভিন্ন অঞ্চলের কংগ্রেস নেতাগন মিলিত হন। শুরুতে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন্দ্রনাথ মিত্রের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও স্মৃতিচারনা হয়। প্রাক্তন রাষ্ট্রপতি শ্রদ্ধেয় প্রনব মুখোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করা হয়। আঞ্চলিক নেতাদের দাবি গোষ্ঠবাবু কংগ্রেস ত্যাগ করায় দলের কোন ক্ষতি হয়নি। আজ আলোচনার মাধ্যমে স্বপন মহান্তিকে সভাপতি, পীযূষ কান্তি পড়ুয়া সহ-সভাপতি রাজেন মাভৈঃ সাধারণ সম্পাদক অসিত পাত্র সম্পাদক কৃষ্ণদেব সামন্ত কোষাধ্যক্ষ নারায়ন মিশ্র ও প্রতিবাদ উপদেষ্টা মন্ডলীতে স্থান দিয়ে ১৯ জনের কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী দিনে কংগ্রেসের জনমূখী কর্মসূচী রূপায়নে এবং বিজেপি ও তৃণমূলের জনস্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে সরব হবেন।
