দৈনিক আবেশভূমি ডেক্স :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।                                               ওয়েস্ট বেঙ্গল ভেটেনারী অ্যাসোসিয়েশান – এর উদ্যোগে অাজ খেজুরী-১ ও খেজুরী-২ ব্লকের জাহানাবাদ,শেরখাঁনচক,পানিখ্যা জনকা,কার্তিকখালি প্রভৃতি গ্রামের শতাধিক অামফান ও সাম্প্রতিক জোড়া নিম্নচাপের অতিবৃষ্টি তে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষজনকে ত্রিপল ও অনান্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শারিরীক দূরত্ব বিধি মেনে অাশাভবন ও কুঞ্জপুর বাজার থেকে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। রাজ্য ভেটেনারি অ্যাসোসিয়েশানের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ স্বরূপ মণ্ডল, ডাঃ গৌরহরি মণ্ডল, পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক ডাঃ সুব্রত সিনহা,সহঃ সম্পাদক ডাঃ বিপ্লব প্রামাণিক, ডাঃ অচলেশ মাইতি,হাওড়া জেলা সম্পাদক ডাঃ শুভঙ্কর ভট্টাচার্য প্রমুখ নেতৃবৃন্দ। স্হানীয় ভাবে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অায়োজন করেন বিশিষ্ট সমাজসেবী মৃন্ময় মাইতি, অতুল্য সুন্দর উকিল, সেক মহরম প্রমুখ। দেশপ্রাণ ব্লকের পক্ষ থেকে প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন

    ভেটেনারি অ্যাসোসিয়েশানের কর্মকর্তাদের উপকূল সংলগ্ন এলাকায় দুর্গতদের ত্রাণ সামগ্রী প্রদান করার অাবেদন জানান।প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন এখনও অনেক দুর্গত মানুষ সরকারী অনুদান ও ত্রাণ সামগ্রী

      পাওয়া থেকে বঞ্চিত। বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠান ও গণসংগঠন সমূহের ত্রাণ সামগ্রী প্রদান জনগণের সমাদর লাভ করেছে। তাদের অারো এগিয়ে অাসার অাবেদন জানান খেজুরী-১ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি হিমাংশু দাস।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *