গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। দেশপ্রাণ ব্লকের চালতি পঞ্চায়েতের ভবানীমোড় থেকে দারুয়া হাসপাতাল বেহাল এই রাস্তা অসংখ্য খানা ডোবা সর্বস্ব।মানুষের ব্যবহার অযোগ্য এই রাস্তা রাস্তা চালতি,বামুনিয়া, দারিয়াপুর এবং খেজুরির একটি অংশ

    পেঁটুয়াঘাট হয়ে চিকিৎসা পেতে শয়ে শয়ে মানুষ হাসপাতাল আসে। প্রশাসন গতবছর স্থানীয় মানুষের বিক্ষোভ সমাল দিতে ইট মেরামতিতে দায় সারে। কথা ছিল মহরমের পর রাস্তার স্থায়ী কাজ হবে, সেইমত রাস্তা সম্প্রসারণের জন্য প্রধানের মাধ্যমে রাস্তা দু’পাশের মানুষের সহযোগিতা চাওয়া হয়। মানুষের উদার সহযোগিতা পর বছর গড়ালে ও প্রশাসন

      প্রতিশ্রুতি পূরণ করেনি। গতকাল হাসপাতাল মুখী একটি অটো উল্টে বিপত্তি ঘটে। দিন তিন আগে মির্জাপুরের এক আসন্ন প্রসবা হাসপাতাল যাওয়ার পথে রাস্তার ধকল নবজাতকের জন্ম দেয়।অথচ রাজ্যের পরিবহন, সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী চালতি পঞ্চায়েত সেরা পঞ্চায়েতের শিরোপা পাওয়ায় পুরস্কার স্বরূপ পথ বাতি উপহার দিয়েছেন। কিন্তু সেই পঞ্চায়েত এলাকার মানুষের প্রধান রাস্তায় মানুষ চলতে পারছেন না। আর প্রশাসন থেকে মাসের পর মাস বলা হচ্ছে টেন্ডার হয়েছে কাজ

        হবে। বিষয়টি সংসদ শিশির অধিকারীর দৃষ্টি আকর্ষণ করেন পঞ্চায়েত প্রধান। আজ কাঁথি মহকুমা শাসক শুভময় ভট্টাচার্যের সঙ্গে দেখা করে ক্ষোভ উগরে দেন চালতি পঞ্চায়েত প্রধান

          তপন সামন্ত। তিনি প্রশাসনের পূর্বের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে সাম্প্রতিক অবস্থান তুলে ধরে দ্রুত এর বিহিত না করলে আগামী দিনে পঞ্চায়েতের মানুষ যে মহকুমা শাসক কাছে বিক্ষোভ অবস্থানে সামিল হবে তা জানান।

            Share

            Leave a Reply

            Your email address will not be published. Required fields are marked *