গৌরীশংকর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র ,আবেশভূমি ডিজিটাল: ১৯ শে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি পটাশপুর-২ব্লকের মথুরা পঞ্চায়েতের মংরাজ রামকৃষ্ণ পরমহংস সেবক সংঘের ব্যবস্থাপনা ঠাকুর রামকৃষ্ণের ১৯১ তম জন্মোৎসব যথাযথ মর্যাদায় পালিত হয় বৃহস্পতিবার। সকালে গ্ৰামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক অভিভাবক অভিভাবিকা সহ ক্লাব সদস্যরা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আড়গোয়াল মংরাজ বাজার, তাহালিয়া,দেউলবার এবং মংরাজ গ্রাম পরিক্রমা করে। ছিলেন সংগঠনের প্রাক্তন সম্পাদক

    গৌরীশঙ্কর মহাপাত্র, প্রাক্তন সভাপতি রামশংকর মহাপাত্র,সম্পাদক শুভাশিস মহাপাত্র, কোষাধ্যক্ষ রাজকুমার মহাপাত্র, পশুপতি সাউ, অনাদিনন্দন মহাপাত্র, শ্যামাপদ প্রধান, কালীকৃষ্ণ জানা, বিমল দাস, রবীন্দ্র নাথ দাস, কালীপদ দাস অধিকারী,বিমল মহাপাত্র, রবীন্দ্রনাথ মৈশাল, ক্ষুদিরাম সাঁতরা, অশোক মাইতি, রোহিনী ঘোড়ুই,বিদ্যালয়ের প্রধান শিক্ষক
      দুলাল চন্দ্র মাইতি ,সহ-শিক্ষক অসীম কুমার জানা
      প্রমুখ।
      পরে ছাত্র-ছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের নিয়ে রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ ও মা সারদার বর্ণময় কর্মজীবন তুলে ধরে বক্তাগণ উপস্থিত
        সকলকে সমৃদ্ধ করেন।পরে প্রীতিভোজে প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন।সামগ্রিক গুরুদেবের পূজার্চনায় রাধাশ্যাম নন্দ গোস্বামী। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সম্পাদক শুভাশিস মহাপাত্র।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *