
গৌরীশঙ্কর মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, ৮ফেব্রুয়ারী:পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পটাশপুর-১ ও ২ শাখা ও নৈপুর বিজ্ঞান মঞ্চের পরিচালনায় এবং নৈপুর শহীদ ভগৎ সিং মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় দুস্থ্যদের বস্ত্র বিতরণ হয় রবিবার। পটাশপুর বিজ্ঞান মঞ্চের কর্নধার দেবদাস বারিক সভায় পৌরোহিত্য করেন। সভায় দাতাদের মধ্যে ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক কল্যাণ কুমার জানা, শিক্ষক পৃথা মাইতি প্রমুখ।দাতা কল্যাণ বাবু বলেন নৈপুর ও আড়গোয়ালে অতি গরীব মানুষের জন্য প্রায় ৫০টি বস্ত্র বিতরণের বাসনা নিয়ে এই দুই জায়গাতেই দুস্থ্য মানুষেরদের বস্ত্র ও টিফিন প্যাকেট তুলে দিতে পেরে তিনি আনন্দিত। এর জন্য তিনি দেবদাস বারিক বাবুকে ও ভগৎ সিং মেমোরিয়াল ট্রাস্ট সদস্যদের ধন্যবাদ জানান। সঞ্চালনায় কালিকিঙ্কর ঘোড়াই।। সভাপতি আগামী দিনে আরও বেশী মানুষের কাছে দান সামগ্রী পৌঁছানো অঙ্গিকারসহ দাতাদের ধন্যবাদ জানান।
