
রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, ৭ফেব্রুয়ারি:
না ফেরার দেশে পাড়ি দিলেন অবিভক্ত মেদিনীপুর দৈনিক বিকল্প পত্রিকার সম্পাদক ও সাংবাদিক বৃন্দাবন দাস অধিকারী(৮৩ )।দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি কয়েক বছর আগে বুকে পেসমেকার বসানো হয়। শনিবার হঠাৎই অসুস্থ হলে তাকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এগরা প্রেসক্লাব ও এগরা মহকুমা বই মেলার সম্পাদক গৌরীশঙ্কর মহাপাত্র তাঁর মৃত্যু সংবাদ পেয়ে বলেন অবিভক্ত মেদিনীপুর জেলার ক্ষুদ্র সংবাদপত্র পত্রিকা সঙ্গে যুক্ত বৃন্দাবন দাস অধিকারী প্রথম থেকেই জেলার ছোটপত্রপত্রিকার সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রয়াত কিশোরী মোহন মন্ডলের মৃত্যুর পরে ১৯৮৮ থেকে অবিভক্ত জেলার প্রথম রেজিস্ট্রার সাংবাদিক সংগঠন কন্টাই প্রেসক্লাব এবং পরবর্তীকালে বিভাজিত হলে ২০০৫থেকে এগরা প্রেসক্লাবের আমৃত্যু সদস্য ছিলেন। ১৯৮৫ সাল থেকে তিনি বেলদা শহর থেকে দায়বদ্ধ নামে একটি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতেন। পরবর্তীকালে তা দৈনিক বিকল্প নামে নিয়মিত প্রকাশিত হয়ে আসছিল। তাঁর মৃত্যুতে সংবাদ পত্র জগতে বিশাল ক্ষতি। ৮৫ সাল থেকে দীর্ঘ সংগ্রামে তিনি আমাদের সঙ্গী ও পরামর্শদাতা ছিলেন ।তার পত্রিকা দপ্তরের বহু ঘটনা আজও অমলিন। তিনি তার সন্তপ্ত পরিবারে সমবেদনা জানান। কাঁথি প্রেসক্লাবের সম্পাদক ডা পরিতোষ মন্ডল এবং বর্তমান পত্রিকার সাংবাদিক এগরা প্রেসক্লাবের সদস্য
সৌম্যকান্তি ত্রিপাঠী শোক জ্ঞাপন করেনএবং সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানান। এগরা প্রেসক্লাবের সভাপতি বীরকুমার শী বলেন-“এগরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সক্রিয় ভাবে যুক্ত ছিলেন বৃন্দাবনদা। তাঁর হঠাৎ চলে যাওয়ায় সংবাদ জগৎ – এ একটা শূন্যতা তৈরি হল। তাঁর আত্মীয় স্বজনদের সমবেদনা জানাই এবং বৃন্দাবনদার আত্মার সদগতি কামনা করছি।মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী,এক মেয়ে জামাতা সহ অসংখ্য গুনমুগ্ধ ও অনুরাগীদের।তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
