প্রকাশ কর  ও রাজকুমার মহাপাত্র, দৈনিকআবেশভূমি,২২ফেব্রুয়ারী:
এগরা প্রেসক্লাবের ২০তম বার্ষিক সাধারণ সভা রবিবার অনুষ্ঠিত হয় এগরা শীতলা কসবা প্রাথমিক বিদ্যালয়ে। সভায় পৌরহিত‍্য করেন সংস্থা সভাপতি বীরকুমার শী, বর্শিয়ান সদস্য দৈনিক বিকল্পের সম্পাদক ও সাংবাদিক বৃন্দাবনদাস অধিকারীর মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনসহ সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানানো হয়।সভা উপলক্ষে স্মরণিকা ‘সমন্বয়’ প্রকাশ করেন বর্ষিয়ান সদস্য ও সংস্থার সহ-সভাপতি কবি সুরকার হেমন্ত মাইতি, সঙ্গে গল্পকার অর্ধেন্দু দাশ। প্রয়াত সদস্য বৃন্দাবন দাস অধিকারীর উদ্দেশ্যে সংখ‍্যাটি উৎসর্গ করা হয়।সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সম্পাদক গৌরীশংকর মহাপাত্র। আয় ব্যায় তুলে ধরেন কোষাধ্যক্ষ মানস কুমার মাইতি। সভাপতি ও সম্পাদক তাদের কলমে সার্বিক অবস্থাসহ বিভিন্ন প্রতিবন্ধকতা চিত্রিত করেন। সম্পাদকীয় প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন সাংবাদিক গৌতম কুমার নায়েক ,সুমন কল্যাণ প্রধান, নন্দন বেরা, মানস মাইতি, অর্ধেন্দু দাশ, নবেন্দু নায়ক, প্রসূন প্রামাণিক, শংকর নারায়ন মিশ্র, রাজকুমার মহাপাত্র, অংশুমান পন্ডা প্রমুখ। সংস্থার ‌মেমোরেন্ডার নিয়ে নতুন সদস্যদের প্রশ্নের উত্তর।দেন‌ সম্পাদক। গৌরীশংকর মহাপাত্র, বীরকুমার শী,কিশোর নাগ এবং সঞ্জীব দাস কে প্রেসক্লাব থেকে বইমেলার প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত পুন:বহাল হয়। নতুন কমিটির ক্ষেত্রে সম্পাদক গৌরীশংকর মহাপাত্র এবং বীরকুমার শী নতুনদের জন্য সরে দাঁড়াতে চাইলেও সার্বিক আলোচনায় পুরানো কমিটিতে আস্থা পোষণ করে সভা।৩১ শে মার্চ পর্যন্ত নবীকরণের শেষ সুযোগ দেওয়া হয়। ৩১শে মার্চের মধ্যে নবীকরণ শেষে আগ্ৰহীদের কো অপশন হবে ৫ এপ্রিলের পর বিশেষ সভায় ।উপস্থিত সকলকে বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির সৌজন্যে একটি করে ছাতা উপহার দেওয়া হয়। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান
সভাপতি বীর কুমার শী।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *