গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি,২৬ ফেব্রুয়ারি: ভগবানপুর-১ ব্লকের বিভীষণপুর পঞ্চায়েতের বিভীষণপুর বাসস্ট্যান্ড থেকে শীতলা মন্দির ভায়া লক্ষিকান্ত সিংএর বাড়ি পর্যন্ত পথশ্রী-৪ প্রকল্পে, ৭১ লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন হয় বৃহস্পতিবার। নারকেল ফাটিয়ে ফিতা কেটে এই রাস্তার উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য রবিনচন্দ্র মন্ডল। সঙ্গে ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা, বিভীষণপুর পঞ্চায়েতের উপপ্রধান সৌরভ কান্তি বেরা, প্রধান সুমিতা মাইতি, বিভীষণপুর হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল , পঞ্চায়েত সদস্য তরুন ভট্টাচার্য্য, পঞ্চায়েত সমিতির সদস্যা বিভা মাইতি ,বিশিষ্ট সমাজসেবী তাপস মাইতি, ঘনশ্যাম মহাপাত্র, অমিয় বেরা, সুভাষ মাইতি, নারায়ণ চন্দ্র মন্ডল, তন্ময় পাহাড়ী প্রমুখ। পঞ্চায়েত সমিতির সভাপতি তার বক্তব্যে বললেন এই রাস্তাটির জন্য স্থানীয় মানুষের দীর্ঘদিন অসুবিধা হচ্ছিল। মুখ্যমন্ত্রীর বদান্যতায় পথশ্রী -৪ প্রকল্পে রাস্তাটি ঢালাইর সুযোগ দিয়ে মানুষের যাতায়াতের সুব্যবস্থা করায় তিনি পঞ্চায়েত।সমিতির পক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *