গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল,২৯ জানুয়ারী:সরকারের জনমুখী উরাজ্যদ্যোগ বাংলা বাড়ি প্রকল্পের আওতায় অর্থপ্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়তে শুরু করেছে। এই উপলক্ষে পটাশপুর-২ ব্লকের আড়গোয়াল পঞ্চায়েতের সভাগৃহে বাংলা আবাস যোজনা প্রকল্পের গ্রাহকদের হাতে অনুমোদন পত্র ও মুখ্যমন্ত্রী মমতার শুভেচ্ছা বার্তা প্রদান হয় বুধবার।কর্মসূচিতে উপস্থিত ছিলেন আড়গোয়াল পঞ্চায়েতের প্রধান মালেক আলি, জেলা পরিষদ সদস্য সমবায়ী গোলকেশ নন্দ গোস্বামী,প্রাক্তন উপপ্রধান অপরেশ সাঁতরা ,নবকুমার পন্ডাপ্রমুখ।জানা গেছে আর্থিকভাবে পিছিয়ে থাকা ও গৃহহীন পরিবারগুলির নিজস্ব বাসস্থানের স্বপ্নপূরণই এই প্রকল্পের মূল লক্ষ্য।স্যানকশন লেটার হাতে পেয়ে উপভোক্তারা রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, বাংলা বাড়ি প্রকল্প তাঁদের দীর্ঘদিনের স্বপ্নের ঘর গড়ে তোলার পথে বড় সহায়তা হয়ে উঠবে। রাজ্য সরকারের এই জনমুখী উদ্যোগে এলাকায় খুশির হাওয়া বইছে।