
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল,২৮ জানুয়ারী।মুম্বাইয়ের হোটেল ফেয়ার
মাউন্টে জী লার্ণ লিমিটেড দ্বারা ২৩ ও ২৬ শে জানুয়ারী এক প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজিত হয়।সর্বভারতীয় এই প্রতিযোগিতায় দেশের ১৩০ টি বিদ্যালয়ের সঙ্গে কাঁথির মাউন্টলিটেরা জী স্কুল অংশ গ্রহণ করে। জী লার্ণ লিটেরা ভার্স দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে কাঁথি মাউন্ট লিটেরা জী স্কুল শ্রেষ্ঠত্ব অর্জন করে সকলকে গৌরবান্বিত করে। পাঠ্যক্রমিক ও সহপাঠক্রমিক উভয় ক্ষেত্রেই জী লার্ণ কর্তৃক ও নানান খ্যাতনামা সংস্থার দ্বারা বিদ্যালয় বিজেতার শিরোপা অর্জনে সক্ষম হয়েছে একাধিকবার।বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান শুভজিৎ মন্ডল এই গৌরাউজ্জ্বল মুহূর্তের সাক্ষী ছিলেন। তাঁর হাতেই আয়োজক সংস্থার পক্ষে তুলে দেওয়া হয়
শ্রেষ্ঠত্বের স্মারক। বিদ্যালয়ের চেয়ারম্যান উদ্যোগপতি চিন্তামণি মন্ডল এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ যেন আরো সম্ভাবনাময় হয়ে ওঠে এমন কথা ব্যক্ত করেন।বিদ্যালয়ের সহ অধ্যক্ষ অভিজ্ঞান চৌধুরী এই সাফল্যের জন্য বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এই কর্মযজ্ঞ অব্যাহত রাখার প্রতি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার বার্তা দেন। এই অভাবনীয় সাফল্য কাঁথি মাউন্ট লিটেরা স্কুলকে এক নব অনুপ্রেরণায় অনুপ্রাণিত করেছে।
