গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল:২৬ জানুয়ারী:ইটাবেড়িয়া আনন্দ নিকেতন শিশু শিক্ষা কেন্দ্রে বীর সৈনিক নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানানো হয় তার জন্ম দিনে। পতাকা উত্তোলন করেন পরিচালন কমিটির সভাপতি বিভীষণ বেরা। নেতাজির জীবনের উপরে আলোকপাত করেন সম্পাদক অমিয় কুমার গিরি ।ছিলেন প্রধান শিক্ষিকা মৃন্ময়ী মাইতি , কেকা চক্রবর্তী, শেফালী গিরি, সুজাতা হাজরা, মাধবী দিন্দা, ভাস্কর দাস অধিকারী, কানাইলাল মাইতি, অমিত বর্মন, কাকলি ত্রিপাঠী ভট্টাচার্য, পায়েল গিরি, সোনালী পাল ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ এবং সুব্রত বর্মন ,গৌরাঙ্গ প্রধান সহ পরিচালক মন্ডলীর অন্যান্য সদস্য সহ ছাত্রছাত্রীগণ।এ দিন মুখোমুখি সংস্থার পক্ষে চকরসুল বাজারে লক্ষীকান্ত গিরির ভবনে বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। সুভাষচন্দ্র বসুর জীবনের উপর আলোকপাত করেন অমিয় কুমার গিরি ও লক্ষীকান্ত গিরি । ছিলেন রাধা বিনোদ দাস অধিকারী, সুব্রত বর্মন, গৌরাঙ্গ দাস অধিকারী প্রমুখ। সঞ্চালনা করেন পটাশপুর দর্পণের সম্পাদক সুমথনাথ দাস।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *