
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল,২৬ জানুয়ারী:পটাশপুর ২ ব্লকের আড়গোয়াল পঞ্চায়েতের মঙ্গলচক ক্লাব জাগরণ ৭৭ তম প্রজাতন্ত্র দিবস পালন করে সোমবার। জাতীয় পতাকা উত্তোলন করেন গ্রামের বরিষ্ঠ নাগরিক হরিপদ দাস ও পটাশপুর দর্পণ এর সম্পাদক সুমথ নাথ দাস। শহীদ বেদীতে পুষ্পার্ঘ নিবেদন করেন সভাপতি গৌরহরি কুইলা, প্রবীণ সদস্য কমল কুমার দাস, দৈবকী নন্দন দাস প্রমুখ সদস্য সদস্যাগণ।অনুষ্ঠানে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য আলোচনা করেন সুমথনাথ দাস। শেষে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ক্লাব সম্পাদক সুখময় গিরি।
