
রাজকুমার মহাপাত্র ও সহেল ধাওয়া,আবেশভূমি ডিজিটাল,২৫ জানুয়ারী:পটাশপুর-২ ব্লকের সাউথখণ্ড পঞ্চায়েতের আয়মানচক দাদা ভাই সংঘ আয়োজিত সরস্বতী পূজা উপলক্ষে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিক সংবর্ধনার আয়োজন হয় রবিবার।রক্তদাতাদেরহাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির কর্ণধার একালের দানবীর আশিস ধাওয়া। সঙ্গে পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি, বিডিও শঙ্খ ঘটক,সাউথখন্ড পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ, এগরা প্রেসক্লাব, এগরা মহকুমা বইমেলা ও দৈনিক আবেশভূমি পত্রিকার সম্পাদক গৌরী শংকর মহাপাত্র, আড়গোয়াল পঞ্চায়েতের প্রাক্তন উপ-প্রধান অপরের সাঁতরা,স্থানীয় পঞ্চায়েত সদস্য সুভাষ মাইতি , পঞ্চায়েত সমিতির সদস্যা রাধারানী দাস, ব্রজ কিশোরপুর হাইস্কুলের প্রাক্তন যশশ্রী শিক্ষক শশাঙ্ক শেখর জানা,আড়গোয়াল পল্লীশ্রী এস কে ইউ এস এর সম্পাদক গৌরহরি জানা প্রমুখ। ছিলেন ব্রজকিশোরপুর হাই স্কুলের কৃতি ইংরেজি ভাষা শিক্ষক শুভাশিস গিরগোস্বামী,চিন্ময় দাস, প্রাক্তন শিক্ষক চপল নায়ক প্রমুখ।পৌরহিত্য করেন ক্লাব সভাপতি সৌমেন বায়েড়। স্বাগত ভাষণে ক্লাবের কর্ণধার তথা ভূমিদাতা সমাজসেবী উমাপদ মান্না জানান ১০ বছর ধরে ক্লাবে সরস্বতী মায়ের পূজার্চনা হয়ে আসছে ।এবছর প্রথম রক্তদান শিবির। এবছর ক্লাব রেজিস্ট্রেশন করা হয়েছে। সংস্থার পক্ষে উদ্বোধক ও অতিথিদের দ্বারা রামকৃষ্ণ মান্নাসহ বেশ কয়েকজন প্রবীণ ও প্রবীণাকে উপহার সামগ্রী দিয়ে নাগরিক সম্মাননা দেওয়া হয়। প্রতাপদীঘি লায়ন্স ক্লাব ও কোঠারী ব্লাড ব্যাংকের সহযোগিতায় আজকের এই রক্তদান শিবিরে ১০০ মহিলা সহ ১৪০ জন রক্তদান করেন।সন্ধ্যায় স্থানীয় ছোট ছোট শিশু শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন রয়েছে। উদ্বোধক তার বক্তব্যে বলেন রক্তদান ও জীবন দান সমার্থক। সবধানের শ্রেষ্ঠ দান রক্তদান। এমন মহৎ কর্মে যুক্ত সকলকে ধন্যবাদ জানান। আগামী দিনে সংস্থার দান পাওয়া নিচু জায়গাটি ভর্তির ক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েত প্রধানকে অনুরোধের প্রয়োজনে সহযোগিতার আশ্বাসদেন ।আগামী বছরের অনুষ্ঠানের আগে এই সংস্থার শ্রীবৃদ্ধি ঘটে তেমন পরিকল্পনার পরামর্শ দেন।
পাশাপাশি ভূমিদাতাকেও তার এই মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।এদিনের অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থা সম্পাদক বরুণ মান্না।