রাজকুমার মহাপাত্র ও সহেল ধাওয়া,আবেশভূমি ডিজিটাল,২৫ জানুয়ারী:বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতি আয়োজিত এক দিনের সমীর কুমার ধাওয়া স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতা হয় রবিবার।বালিঘাই ফকিরদাস হাই স্কুল খেলার মাঠে সকালে ৮দলীয় এই প্রতিযোগিতায় বলে কিক দিয়ে খেলার উদ্বোধন করেন সেবা সমিতির কর্ণধার প্রয়াত সমীর ধাওয়া কৃতি সন্তান আশিস ধাওয়া। উপস্থিত ছিলেন সমীর ধাওয়ার সহধর্মিনী আলো ধাওয়া, এগরা প্রেসক্লাব, এগরা মহকুমা বইমেলা ও দৈনিক আবেশভূমি পত্রিকার সম্পাদক গৌরী শংকর মহাপাত্র। মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান শঙ্কর সাউ, এগরা-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রকাশ রায়চৌধুরী, বিবেকানন্দ পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ধনঞ্জয় সিংহ,সেবা সমিতির কর্মকর্তা ও এই খেলার দায়িত্ব প্রাপ্ত কৃতী শিক্ষক তপন কুমার মন্ডল, শিশির মাইতি, মানগোবিন্দ জানা,সোহেল ধাওয়া, সৌরভ ধাওয়া প্রমুখ।শুরুতে জাতীয় পতাকা ও সংস্থার পতাকা উত্তোলন হয়।প্রয়াত সমীর ধাওয়া প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনে সকলে শ্রদ্ধা জ্ঞাপনও করেন।উদ্বোধনী ম্যাচে দাঁতন স্পোর্টস একাডেমী ও এগরা এস সি এফ সি মুখোমুখি হয়।উদ্বোধক তার বক্তব্যে বলেন

    যুবকদের খেলায় উৎসাহিত করতে সংস্থার এমন উদ্যোগ। আমরা চাই যুবকরা আরও বেশি বেশি করে খেলাতে যুক্ত থাকলে শরীর যেমন ঠিক থাকবে সমাজে অপকর্ম অনেকটা কমবে। কথায় বলে আইডিল ব্রেন ইজ ডেভিল ওয়ার্কশপ। আগামী দিনে‌ হারিয়ে যাওয়া হাডুডু, কাবাডি ও খো খো খেলা করার ইচ্ছা প্রকাশ করেন। এলাকার ক্রীড়া-প্রেমীরা সারাদিন খেলা উপভোগ করেন। খেলা শেষে পুরস্কার হিসেবে চাম্পিয়ান এগরা সিপিএফ সি দলকে১৫ হাজার টাকার চেক ও সুদৃশ্য ট্রফি তুলে দেন পরিবারের পক্ষে শ্রীমত্যা আলো ধাওয়া এবং রানার্স হাওড়া ফ্রেন্ডসকে ১০ হাজার টাকার চেক সহ সুদৃশ্য ট্রফি তুলেদেন  প্রয়াত সমীর বাবুর কৃতি পৌত্র
      তথা আশীষ ধাওয়ার একমাত্র ছেলে সোহেল ধাওয়া।  এই পর্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য প্রদীপ বর‌ সহ সেবা সমিতির কর্মকর্তাগণ।
      সভায় পৌরহিত্য করেন কার্যকরী সভাপতি অহীন্দ্র কুমার রায়। সঞ্চালনায় যুগ্ম সহ সম্পাদক জন্মেঞ্জয় প্রধানও বিরজাকান্ত প্রধান। খেলা গুলি পরিচালনা করেন কাঁথি এগরা রেফারী সংগঠনের সম্পাদক কানাইলাল মন্ডল সহ দেবাশীষ দুলে, সঞ্জয় দেওয়া, হোপেন মূর্মু প্রমুখ। শেষে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সেবা সমিতির পক্ষে কার্যকরী সভাপতি অহীন্দ্রকুমার রায়।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *