রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল:২৫ জানুয়ারী:পটাশপুর-২ ব্লকের সাউথখণ্ড পঞ্চায়েতের সুকাখোলা ফ্রেন্ডস ক্লাবের বাণী বন্দনা উৎসব ও মহোৎসব ঘিরে তিনদিনের অনুষ্ঠানের সমাপ্তি হয়
রবিবার। সমাপ্তি দিনে কয়েক হাজার মানুষের পাত পেড়ে পুক্তি ভোজের আয়োজন হয়।পুক্তি ভোজ শেষে

    এঁটোপাতা তুলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির কর্ণধার একালের দানবীর আশিস ধাওয়া। তিনি তার বক্তব্যে উপস্থিত মা মাসি ও বয়স্কদের উদ্দেশ্যে বলেন আপনাদের কাছে আমার প্রার্থনা আপনারা আশীর্বাদ করুন যেন সারা জীবন এভাবে মানুষের পাশে থেকে সেবা করার শক্তি প্রভু জগন্নাথ যেন আমাকে দিয়ে থাকেন। তিনি সংস্থার শ্রীবৃদ্ধিতে পাশে থাকার আশ্বাস দেন।উপস্থিত ছিলেন
      সংস্থার সভাপতি রঞ্জিত জানা, প্রেসক্লাব এগরা মহকুমা বইমেলা ও দৈনিক আবির্ভূমি পত্রিকার সম্পাদক গৌরী শংকর মহাপাত্র, স্থানীয় পঞ্চায়েত সদস্যা স্মৃতি রেখা প্রধান, মল্লিকপুর পঞ্চায়েতের সদস্যা নমিতা জানা, সমাজসেবী পশুপতি জানা, কেদার বেরা ,স্বপন পাত্র প্রমুখ।
      সঞ্চালনায় অন্যতম কর্মকর্তা অনুপ করণ। শেষে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সম্পাদক অনুনয় বেরা।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *