
গৌরীশঙ্কর মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল,২৪ জানুয়ারী:প্রয়াত অধ্যাপক যুগল কিশোর মান্নার স্মৃতিতে কাঁথি প্রভাত কুমার কলেজের অধ্যক্ষ ডঃ অমিত কুমার দে’র হাতে ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দেন প্রয়াত অধ্যাপকের স্ত্রী ও পুত্র। শনিবার সকালে কাঁথি কলেজে সরস্বতী পূজা মন্ডপে উপস্থিত হয়ে অধ্যক্ষের হাতে ১,৫০,০০০-০০ টাকার এই চেক তুলে দেন প্রয়াত অধ্যাপকের স্ত্রী সঙ্গীত শিল্পী ঝর্ণা মান্না ও ছেলে উচ্ছল মান্না। প্রয়াত অধ্যাপক ছিলেন এই কলেজের কমার্স বিভাগের অধ্যাপক তাই কলেজে এম কম প্রথম বিভাগে কৃতিদের উৎসাহিত করতে এই টাকা স্কলারশিপ হিসেবে দেওয়ার কথা বলেন। কলেজ অধ্যক্ষ চেক গ্ৰহন করে তার যথাযথ মর্যাদা দানের আশ্বাস দেন।
