
রাজকুমার মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল,১৮ জানুয়ারী:এগরা-২ব্লকের সর্বোদয় পঞ্চায়েতের বড় নলগেড়িয়া আমরা ক’জন সংঘের মনসা পূজা উপলক্ষে দ্বিতীয় দিন রক্তদান শিবিরের আয়োজন হয় রবিবার। ১০ম বর্ষের এই শিবিরে রক্তদাতা শেফালী মান্নাও অনুরাধা মান্নার হাতে পুষ্পস্তবক তুলে সম্মানিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির কর্ণধার একালের দানবীর আশিস ধাওয়া।এগরা ব্লাড ব্যাংক ১২ জন মহিলা সহ ৩২জনের রক্ত সংগ্রহ করে। ছিলেন সেবা সমিতির অন্যতম কর্মকর্তা সহেল ধাওয়া, এগরা প্রেসক্লাব ও এগরা মহকুমা বই মেলার সম্পাদক গৌরীশংকর মহাপাত্র, সংস্থার সভাপতি উত্তম পন্ডা, কোষাধ্যক্ষ হরিপদ দাস, সর্বোদয় পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রদ্যোৎ মাইতি ,অশতিপর প্রাক্তন শিক্ষক নগেন্দ্রনাথ মান্না,ক্লাব সদস্য খোকন দাস, ইন্দু ভূষণ দাস, মনিভূষণ দাস, পিনাকী শংকর মান্না প্রমুখ।অনুষ্ঠানের সঞ্চালনায় প্রাক্তন শিক্ষক পরেশ চন্দ্র পয়ড়্যা ।বক্তব্যে উদ্বোধক আশিস ধাওয়া বলেন যারা রক্ত দিলেন তাদের ধন্যবাদ জানাই ।আপনারা জানেন না রক্তদানের মধ্য দিয়ে কি মহৎ কাজটি আপনারা করলেন।মানুষের জন্ম মৃত্যু ঠাকুর নিয়ন্ত্রিত।যেটুকু সময় পারেন মানুষের কাজ ও সেবার মধ্যে থাকুন, ভালো লাগবেন। পুষ্প আপনার জন্য ফোটে না সে পরের নিমিত নিজেকে প্রস্ফুটিত করে ।যেমন ধুপ নিজে পুড়ে লোককে সুবাস দিয়ে যায়। আপনারা আপনাদের এই মহতী কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিপন্ন মানুষকে পুনর্জন্ম দিতে পারছেন এটাই আনন্দের ও গৌরবের। সংস্থার কার্যকলাপে অত্যন্ত আনন্দিত সম্পাদক বলেন এলাকার মানুষের সেবায় আপনারা আরো কাজ করে যান। তিনি রাত্রিতে ৫০ জনের মশারি ও কম্বল পাঠিয়ে দেয়ার আশ্বাস দেন।পাশাপাশি তিনি এগরা ব্লাড ব্যাংকের পরিকাঠামো গত ত্রুটিগুলির জন্য ক্ষোভ প্রকাশ করেন বলেন যে খাট গুলোতে শুয়ে রক্তদাতারা রক্ত দিচ্ছেন তার মান এত খারাপ ?যেকোন সময় ভেঙে পড়তে পারে। এক্ষেত্রে তিনি এগরা সুপার স্পেশালিটি ব্লাড ব্যাংকের দৃষ্টি আকর্ষণেরপাশাপাশি রোগী কল্যাণ সমিতিকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে দেখার কথা বলেন ।প্রয়োজনে তিনি সহযোগিতার ও আশ্বাস দেন।যারা স্বেচ্ছায় রক্তদান করেন তাদের জন্য পরিষেবাটাও স্বাচ্ছন্দের হওয়া জরুরী। আয়োজক সংস্থা সম্পাদক বলেন রাত্রিতে বিষ্ণুলোক অপেরার যাত্রাপালা মঞ্চস্থ হবে ।বৈকালিক অনুষ্ঠানে অঙ্কন প্রতিযোগিতা হয় ও পুরস্কার বিতরণী হয়।