
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, আবেশভূমি ডিজিটাল:১৭জানুয়ারী:মেদিনীপুর সমন্বয় সংস্থার কাঁথি–এগরা আঞ্চলিক ইউনিটের উদ্যোগে শনিবার কাঁথির বীরেন্দ্র স্মৃতি সৌধ (টাউন হল)-এ অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য আন্তঃবিদ্যালয় নাটক প্রতিযোগিতা। মঞ্চে উঠে এল কাঁথির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস।এই 
অনুষ্ঠানের সূচনা হয় নয়াপুট সুধীর কুমার হাই স্কুলের ছাত্রছাত্রীদের অভিনীত নাটক ‘গান্ধি বুড়ি’ পরিবেশনের মাধ্যমে। এরপর কাঁথি ক্ষেত্রমোহন বিদ্যাভবনের ছাত্রছাত্রীরা মেদিনীপুর জেলার ঐতিহাসিক থানা দখল আন্দোলনকে কেন্দ্র করে মঞ্চস্থ করে নাটক ‘থানা দখল’।হেমচন্দ্র কানুনগোর জীবন ও বিপ্লবী কর্মকাণ্ড অবলম্বনে কাঁথি মডেল ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরা পরিবেশন করে নাটক ‘অগ্নিযুগের অস্ত্রগুরু’। লবণ সত্যাগ্রহ আন্দোলনের প্রেক্ষাপটে কাঁথির ভূমিকা তুলে ধরে কাঁথি পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা নাটক ‘পিছাবনি।করলদা বাণী নিকেতন হাই স্কুলের ছাত্রছাত্রীরা বীরেন্দ্রনাথ শাসমলের সংগ্রামী জীবন অবলম্বনে মঞ্চস্থ করে ‘বীর বিক্রমে বীরেন্দ্রনাথ’। সবশেষে পারুলিয়া মডার্ণ হাই স্কুলের ছাত্রছাত্রীরা বীরাঙ্গনা পদ্মা পালের আপোষহীন সংগ্রামী জীবনকে কেন্দ্র করে পরিবেশন করে নাটক ‘দহন’।



