
গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র ,আবেশভূমি ডিজিটাল,১৮ জানুয়ারী।মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে কাঁথির বীরেন্দ্র স্মৃতিসৌধে শনিবার অনুষ্ঠিত এক আন্তঃবিদ্যালয় নাটক প্রতিযোগিতায় কন্টাই পাবলিক স্কুল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।ছয়টি বিদ্যালয়ের মধ্যে কন্টাই পাবলিক স্কুল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আর্য্য ভট্টাচার্য সাবলীল ও প্রাণবন্ত অভিনয়ে সেরা অভিনেতার পুরস্কার লাভ করে। পুরস্কারস্বরূপ টাকা নগদ অর্থ ১০০০ও ট্রফি আরজোর হাতে তুলে দেওয়া হয়।

