গৌরীশঙ্কর মহাপাত্র ও রাজকুমার মহাপাত্র, দৈনিক আবেশভূমি, ১৮ জানুয়ারী:পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১ব্লকের কাজলাগড় বীরাঙ্গনা মাতঙ্গিনী প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করে তৃণমূল ।এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়লাভ করে ।মোট ২১টি আসনের মধ্যে ১ টি আসনে নির্বাচন হয়নি। বাকি ২০টি আসনের মধ্যে মাত্র ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়।নির্বাচিত ৫টি আসনের মধ্যে ৪টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস এবং ১টি আসনে জয়লাভ করে বিজেপি। উল্লেখযোগ্যভাবে, অবশিষ্ট ১৫টি আসনে কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।এই ফলাফলের মাধ্যমে সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেসের শক্ত অবস্থান আরও একবার প্রতিষ্ঠিত হলো।ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার পর এলাকায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে।ফলাফল ঘোষণা হতেই আবীর খেলায় মাতেন তৃণমূল কর্মীরা। নির্বাচনে জয়লাভকারী সমস্ত প্রার্থীদের ফুল ও মালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভগবানপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য রবিন চন্দ্র মণ্ডল। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই জয় মানুষের বিশ্বাস ও আশ্বাস সমর্থনের প্রতিফলন বলে দাবি। আগামী দিনে এই সমবায় সমিতির মাধ্যমে মহিলা সদস্যদের আর্থিক ও সামাজিক উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা নেওয়া হবে।এই ফলাফলের মাধ্যমে কাজলাগড় সহ ভগবানপুর ১ ব্লক এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ভীত আরও মজবুত হলো বলে রাজনৈতিক মহলের মত । বিজেপির ভগবানপুর মন্ডল সভাপতি অনুপম মাইতি বলেন আগামী ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে। কারণ একটি স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচনে বিজেপিকে যতপ্রকারে আটকানো যায় তার চেষ্টা করা হয়েছে। যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদেরকে ভিন্ন প্রলোভন এবং হুমকি দিয়ে মনোনয়ন প্রত্যাহার করিয়েছে।যে কারণে এই নির্বাচনে তৃণমূলের জয় হলেও প্রকৃতপক্ষে বিজেপির জয় হয়েছে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *