
গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর: নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন সর্বভারতীয় একটি সাহিত্য সংস্কৃতি সংস্থা। কবি গুরু রবীন্দ্রনাথ ও অতুল প্রসাদ সেন প্রতিষ্ঠিত এই সংস্থার পথচলা ১৯২২ সাল থেকে। সেই ধারাকে অব্যাহত রেখে সুদীর্ঘ সময় দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি হওয়ার আগে পর্যন্ত এর সভাপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়। অন্যদিকে জামশেদপুরের প্রখ্যাত সাহিত্য মনষ্ক সমাজ জয়ন্ত ঘোষ আমৃত্যু সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। দুজনের প্রচেষ্টায় সংগঠন দেশ থেকে বিদেশে ছড়িয়ে পড়েছে।৩১শে আগস্ট দুজনেই প্রয়াত হন। দিল্লির কমান্ডো হাসপাতাল প্রণব মুখোপাধ্যায় একই দিনে জামশেদপুর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জয়ন্ত ঘোষ। দুজনের চিকিৎসা চলা কালে করোনা পজিটিভ ধরা পড়ে। দুই কৃতি সংগঠকের মহাপ্রয়াণে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন দীঘা কাঁথি শাখার সম্পাদিকা কৃষ্ণা পাহাড়ী আহ্বানে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্য সদস্যরা দুই সুদক্ষ কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানান ও আত্মার শান্তি কামনা করে তাঁদের বর্ণময় কর্মজীবনের স্মৃতি চারণা করেন।
