দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।                                                শনিবার ক্লাব সভাগৃহে প্রয়াত স্থানীয় বিধায়ক সমরেশ দাসের ছবিতে মাল্যদান ও নীরাবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন হয়। ছিলেন জেলা পরিষদ সদস্য উত্তম বারিক ও পার্থসারথি দাস, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সুপ্রকাশ গিরি, এগরা-২ ব্লক তৃণমূল সভাপতি স্বরাজ খাঁড়া, দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান অলোক মহাপাত্র, ব্লক যুব তৃণমূল নেতৃত্ব রাজকুমার দুয়ারী, স্বপন পাত্র, নিধুরাম গিরি, দেবকুমার দোলাই, মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপপ্রধান প্রকাশ রায় চৌধুরী প্রমুখ। সকলকে স্বাগত জানান আয়োজক সংস্থার সভাপতি সন্দীপ পাত্র। সকলের স্মৃতিচারণায় বিধায়কের বর্ণময় কর্মজীবনে সমবায়, সাহিত্য-সংস্কৃতি, রাজনীতি, সাংগঠনিক দক্ষতা, রাজনীতিতে বিশেষ রুচিবোধ ও নিজস্বতা,কর্মীদের প্রতি তার উদার দৃষ্টিভঙ্গী আলোচিত হয়। এ দিন স্থানীয় বিধায়কের স্মরণে মৌন মিছিলের আয়োজন হয়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই স্মরণ সভার এই আয়োজনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সম্পাদক সুধাকান্ত বারিক।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *