গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।।                                                 রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পটাশপুর-১ ইউনিটের পক্ষে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক ইচ্ছায় এবং রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাম্প্রতিক দুস্থ পুরোহিতদের মাসিক ভাতা ও গৃহ প্রদানের প্রশাসনিক ঘোষণায় ধন্যবাদ জ্ঞাপনের আয়োজন হয়। এই উপলক্ষে মিছিল ও পথসভা হয় শনিবার। সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট সংগঠনের রামনারায়ন মিশ্রের নেতৃত্বে প্রায় ২০০-২৫০ ট্রাস্ট সদস্য মিছিলে অংশ নেয়। মিছিলে উপস্থিত পটাশপুর -১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস মাজি জানান – সমস্ত ধর্মের মানুষকে সমান মর্যাদা দিয়ে সরকার চালাতে জানে মমতা বন্দ্যোপাধ্যায় ,এই ঘোষণায় তা প্রমাণিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের

    বিরোধিতা করতে গিয়ে একশ্রেণীর মানুষ যে শ্রেণী তোষণের অভিযোগ এনেছিলেন প্রমাণিত হলো অমূলক। আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্বে বিশ্বাস করি, স্বামী বিবেকানন্দের হিন্দুত্বে শ্রদ্ধা জানাই, নরেন্দ্র মোদি কিংবা যোগী আদিত্যনাথের হিন্দুত্বে বিশ্বাস করি না, এই ঘোষণায় তা প্রমাণিত। তিনি একইসঙ্গে মুখ্যমন্ত্রী, বনমন্ত্রীসহ রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকেও এই কৃতিত্বের জন্য ধন্যবাদ জানান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *