গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। আজ ২৪শে সেপ্টেম্বর জাতীয় সেবা প্রকল্পের প্রতিষ্ঠা দিবসে জাতীয় সেবা প্রকল্পের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এগরা সারাদা শশিভূষণ কলেজের এনএসএস ইউনিটের দুই প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক মানিকলাল পতি ও অধ্যাপক জয়দেব জানা’র তত্ত্বাবধানে এনএসএস ইউনিটের একটি তাৎপর্যপূর্ণ র‍্যালির আয়োজন হয়। র‍্যালির শুভ সূচনা করেন কলেজ অধ্যক্ষ ডঃ

    দীপক কুমার তামিলি। সঙ্গে কলেজের আই কিউ এ সি কো অর্ডিনেটর ড:আলয় চাঁদ বিশ্বাস, অধ্যাপক বিমল নারায়ন নন্দ, পথিক  প্রধান, মমতাজ খাতুন, সৌরভ বোস, গৌতম আচার্য , শিক্ষা কর্মী দেবী দাস ত্রিপাঠী’সহ ৩০ জন অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষা কর্মী। শতাধিক এনএসএস স্বেচ্ছাসেবক সহ ছাত্রসংসদের প্রতিনিধিবৃন্দ সম্বলিত র‍্যালি কলেজের বিজ্ঞান ভবন থেকে এগরা এল আই সি মোড় পরিক্রমা করে কলেজ প্রশাসনিক ভবনে প্রাঙ্গণে পৌঁছোয় । র‍্যালিতে অতি মারি পরিস্থিতির মোকাবিলায় বিভিন্ন

        স্বাস্থ্যবিধি সহ সমাজ গঠনে এনএসএস স্বেচ্ছাসেবকদের সদর্থক ভূমিকা বার্তা দেওয়া হয় । অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সুম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড: দীপক কুমার তামিলি।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *