দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা জে এল হাইস্কুলে জেলা তৃণমূল সভাপতি সাংসদ শিশির অধিকারীর নির্দেশে জেলা সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাসের আহবানে কেন্দ্র সরকারের কৃষি বিলের প্রতিবাদে এগরা বিধানসভা তৃণমূলের মহামিছিলের প্রস্তুতি সভা হয় বৃহস্পতিবার। সভায় কেন্দ্রের সাম্প্রতিক পাশ

    হওয়া কৃষি বিলের বিষয়বস্তু তুলে ধরে কিভাবে আগামী দিনে কৃষকের সর্বনাশ করতে যাচ্ছে তা তুলে ধরেন। কৃষকদের উৎপাদিত সামগ্রী নিয়ন্ত্রণ ও বিপণনে যে কৃষক দের কোন ভূমিকা থাকবে না, এমনকি এই সমস্ত পণ্য নিয়ন্ত্রণে সরকারেরও ভূমিকা না থাকার প্রসঙ্গ আলোচিত হয়। ফলে সমূহ নিয়ন্ত্রণ ফড়ে বা দালালদের হাতে চলে যাবে সে বিষয় ও আলোচিত হয়। সভার মুখ্য

      বক্তা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস,ছিলেন এগরা ১ ও ২ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ ও দীনেশ প্রধান, দলের এগরা -১ সভাপতি বিজন বিহারী সাউ , শহর তৃণমূল সভাপতি,পৌর প্রশাসক প্রধান শংকর বেরা, যুব তৃণমূলের রাজ কুমার দুয়ারী, মহিলা তৃণমূল কংগ্রেসের ড:ছবি দাস মহাপাত্র, আরতি মুন্ডা,কবিতা প্রধান ও দুই ব্লকের অধিকাংশ অঞ্চল সভাপতি গণ। স্থির হয় ৪ঠা অক্টোবর বিধান সভা এলাকার মানুষদের নিয়ে কেন্দ্র বিরোধী মহা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হবে এবং তার আগে ৫ জনের গঠিত কমিটি মহা মিছিলের রূপ রেখা ঠিক করবেন। শুরুতে প্রয়াত বিধায়ক সমরেশ দাসের স্মৃতিতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনে শ্রদ্ধা জ্ঞাপন হয়।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *