গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা -২এর দুবদা অঞ্চল তৃণমূল কংগ্রেস আয়োজিত কেন্দ্রের কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে মিছিল ও পথসভা হয় বৃহস্পতিবার। সম্প্রতি পাশ হওয়া কৃষি বিলের প্রসঙ্গ তুলে বক্তাগণ কেন্দ্রে বিজেপি সরকারের স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি তুলে ধরে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বলেন এই আইনে ধান, আলু, পেঁয়াজ, এরপর অত্যাবশ্যকীয় পন‍্যের তালিকায় থাকছে না। এই

    পণ্য উৎপাদন। ও তার মজুতদারী, রপ্তানি, এমনকি এগুলি সরকারের নিয়ন্ত্রণ থাকছে না‌।এতে কৃষকরা বঞ্চিত হবে এবং কর্পোরেট সংস্থাগুলি লাভবান হবে, যখন তখন কৃত্রিম সংকট সৃষ্টি হবে। ফলে সাধারণ মানুষ প্রচন্ড সমস্যায় পড়বে। সভায় পৌরোহিত‍্য করেন অঞ্চল সভাপতি খগেন্দ্রনাথ দুয়ারী । ছিলেন ব্লক

      যুব তৃণমূলের রাজকুমার দুয়ারী,অঞ্চল যুব তৃণমূলের মৃণালকান্তি জানা , দুব্দা পঞ্চায়েত প্রধান রাধারানী বর ও উপ প্রধান সত্যরঞ্জন মাইতি , পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ‍্যক্ষ অনিল বর ,শান্তনু প্রধান প্রমুখ।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *