গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা-২ এর দুবদা অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দুব্দা দেশপ্রাণ হাইস্কুল সভাগৃহে আয়োজিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান রবিবার। এগরা-২ ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি রাজকুমার দুয়ারী জানিয়েছেন, ব্লকের
বিভিন্ন স্কুলের প্রায় ১০০ জন কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও শংসাপত্রও তুলে দেওয়া হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য উত্তম বারিক, এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, দুবদা পঞ্চায়েত প্রধান রাধারাণী বর, উপ-প্রধান সত্যরঞ্জন মাইতি, মহকুমা ছাত্র পরিষদ সভাপতি উদয় পাল, দুই কর্মাধ্যক্ষ সমীর গারু ও অনিল বর, সমাজসেবী খগেন্দ্রনাথ দুয়ারী প্রমুখ।