দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুরে।।                                              পূজার আগে ছোট ছোট শিশুরা দারিদ্রতা কাটিয়ে পেল আলোর ছোঁয়া, ৫০০ শিশু পেল নতুন বস্ত্র। ওদের অমলিন হাসি দাতার ভবিষ্যতের পাথেয়।মা আসছেন তাই সবার দুঃখ-কষ্ট দূরীভূত করে সবার মুখে হাসি ফোটাতে চেষ্টা করল পটাশপুর -২এর এক স্কুল শিক্ষক দম্পতি। দু:স্থ অসহায় কচিকাঁচা শিশুদের পাশে থেকে আনন্দ দিতে ও নিজেরা আনন্দ পেতে এমন উদ্যোগ মংরাজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রতন সাউ ও তাহালিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা আলো সাউর। মানুষের পাশে আম্ফান পরবর্তী ও করোনা পরিস্থিতি তে, দু:স্থ ছাত্র ছাত্রীদের পঠন পাঠনে পাঠ সামগ্ৰী দানে বা

    আর্থিক সহায়তায় দিয়ে এই দম্পতি উপার্জনের একটি অংশ ধারাবাহিক ব‍্যায়ে মানুষের আস্থাভাজন হয়েছেন। এ বিষয়ে সাউ দম্পতি বলেন- আপনারা সবাই আশীর্বাদ করুন, পাশে থাকুন যাতে ভবিষ্যতে আমরা মানুষের বিপদে-আপদে দুঃখ কষ্টে আরো বেশি করে সময় দিতে পারি ওদের চলার পথে আমরা সাথী হয়ে আনন্দ পেতে চাই।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *