দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।।                                                 গান্ধী জয়ন্তীতে মহিষাদল রবীন্দ্র পাঠাগার সভাগৃহে শুক্রবার এক বৈকালিক অনুষ্ঠানে প্রকাশিত হল মেদিনীপুর আঞ্চলিক ইতিহাস ( ১ম খন্ড ) বই । মেদিনীপুর আঞ্চলিক ইতিহাস চর্চা কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু গুণীজন। সাম্প্রতিক সময়ে করোনা মহামারী সংক্রান্ত বিধিনিষেধের কারনে সদস্য/ সদস্যাগণ মুখে মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভায় পৌরোহিত‍্য

    করেন সংস্থার স্থায়ী সভাপতি আঞ্চলিক ইতিহাস গবেষক সাহিত্যিক মন্মথনাথ দাস । উপস্থিত ছিলেন ড. প্রবালকান্তি হাজরা,স্বপন কুমার মন্ডল, সুমন নারায়ন বাকরা, নীলোৎপল জানা, সুদর্শন সেন, চন্দন দাস , জয়দীপ পন্ডা প্রমুখ। পার্থসারথী দাশ গান্ধীজী ও ডা. সুব্রত মাইতি বিদ্যাসাগরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। সদ্যপ্রয়াত জাতীয় শিক্ষক নির্মল চন্দ্র মাইতি’র প্রয়াণে শোকপ্রকাশ করে ১ মিনিট নীরবতা পালন করেন সকলে। সংগীত পরিবেশন করেন বারুনী চ্যাটার্জী ও সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আয়োজক সংস্থার সম্পাদক অধ্যাপক হরিপদ মাইতি।মেদিনীপুর আঞ্চলিক ইতিহাস গ্ৰন্থটি প্রকাশ করেন সভার সভাপতি সাহিত্যিক শ্রী দাস। সম্পাদক অধ্যাপক হরিপদ

      মাইতি বাবু উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মেদিনীপুর জেলার আঞ্চলিক ইতিহাস চর্চায় আরও বেশি বেশি করে ভূমিপুত্রদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি জানান, আমরা এর পরে মেদিনীপুর আঞ্চলিক ইতিহাস চর্চা ( ২ য় খন্ড ) ও মেদিনীপুর আঞ্চলিক ইতিহাস অভিধান পুস্তকটি প্রকাশনার লক্ষ্যে কাজ শুরু করেছি।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *